1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎

পলাশে নবজাতককে সাপ ভেবে ডোবায় ফেলে হত্যা করে মা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩৭২ বার
68

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ২৪ দিনের এক নবজাতক সন্তানকে সাপ ভেবে ডোবায় ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নবজাতকের নাম ইউসুফ মিয়া। সে কেন্দুয়াব গ্রামের মহসিন মিয়ার ছেলে।

ঘটনার পর পুলিশ নিহত ওই নবজাতকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। একই সাথে নবজাতকের মা তানিয়া বেগম (২২) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, তানিয়া বেগম গর্ভধারণের পর থেকে পেটে সাপ রয়েছে বলে আতঙ্কে থাকতো। পরে গর্ভধারণের ৭ মাসের মাথায় আলট্রাসনোগ্রাম করে পুত্র সন্তানের কথা জানে। কিন্তু তার পরেও তার সাপ আতঙ্ক কাটেনি।

গত ২৪ দিন আগে একটি হাসপাতালে তানিয়া পুত্র সন্তান জন্ম দেয়। জন্মের পর থেকে নিজের সন্তানকে সাপ সাপ বলে আতঙ্কিত থাকে। সর্বশেষ আজ মঙ্গলবার সকালে একই ভাবে আতঙ্কিত হয়ে নিজের নবজাতক সন্তাকে বাড়ির পাশে একটি ডোবায় ফেলে দেয়। পরে বাড়িতে এসে স্বজনদের সাপ ফেলে দিয়ে আসছে বলে জানায়।

এরপর স্বজনার ডোবা থেকে নবজাতককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে সেখানকার ডাক্তার তার মৃত্যু হয়েছে বলে জানায়।

তানিয়া বেগমের স্বামী মহসিন মিয়া জানায়, গর্ভধারণের পর থেকে হঠাৎ করে তানিয়া তার পেটে সাপ রয়েছে বলে আতঙ্কিত থাকতো। পরে সাত মাসের মাথায় হাসপাতালে আলট্রাসনোগ্রাম করে পুত্র সন্তানের বিষয় জানি। গত ২৪ দিন আগে সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেয় তানিয়া। এরপরও সে নিজের সন্তাকে সাপ সাপ বলে আতঙ্কিত থাকতো। তার মানুষিক সমস্যায় অনেক বার ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার বলেছিল সুস্থ্য হতে কিছু দিন সময় লাগবে। কিন্তু সে যে এরকম কাজ করবে তা ভাবিনি।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানায়, ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তানিয়া বেগমকে গ্রেফতার করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT