1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎

পলাশে খুনের ভয় দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬২ বার
37

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে মাদ্রাসার মক্তব থেকে ফেরার পথে (৮) বছরের এক শিশুকে খুন-জখমের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুর রহমান (৩৬) নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার দিন দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পলাশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রহমান ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, সোমবার সকাল ৮ টার দিকে মাদ্রাসার মক্তব থেকে ফেরার পথে মধ্য বাগপাড়া গ্রামের কিরণ মিয়ার বাড়ির কাছে আসার পর আগে থেকেই উৎপেতে থাকা অভিযুক্ত আব্দুর রহমান ওই শিশুটির মুখে চাপ দিয়ে ধরে রাস্তা থেকে তুলে একটি টিনশেড ঘরে নিয়ে যায়।

পরে খুন-জখমের ভয় দেখিয়ে জোর পূর্বক শিশুকে ধর্ষণ করে। সকাল ৯ টার দিকে ভুক্তভোগী ওই শিশুটিকে অসুস্থ অবস্থায় ছেড়ে দিলে শিশুটি বাড়িতে গিয়ে ঘটনার বর্ণনা দিলে স্থানীয়রা থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে অভিযুক্ত আব্দুর রহমান পালিয়ে যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, শিশু ধর্ষণের খবর পাওয়া মাত্র ঘোড়াশাল ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাজেদুল রহমানকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতেই পালিয়ে থাকা অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, আব্দুর রহমানকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে সে। পরে আজ মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT