1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

পলাশে ইঞ্জি. মুহসীনকে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঘোষণা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৩৮ বার
61

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ পলাশ আসনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এমপি প্রার্থী হিসেবে আলহাজ্ব ইঞ্জিনিয়ার মুহসীন আহম্মেদকে মনোনীত করা হয়েছে। তিনি দলটির পলাশ উপজেলা শাখার উপদেষ্টা।

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম বুধবার (১৮ জুন) রাত ১১টায় পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া স্কুল মাঠে আয়োজিত ওয়াজ মাহফিল শেষে আলহাজ্ব ইঞ্জিনিয়ার মুহসীন আহম্মেদের নাম ঘোষণা করেন। পরে তাঁর হাতে হাতপাখা তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন দলটির আমীর। এসময় নেতাকর্মীদের হাতপাখা প্রতীকের শ্লোগানে মুখরিত হয়ে উঠে পারুলিয়া স্কুল মাঠ।

এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসীন আহম্মেদ জানান, “আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই দায়িত্ব গ্রহণের তাওফিক দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর আমাকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। এটা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি বিশ্বাস করি, রাজনীতি হলো ইবাদতের একটি মাধ্যম ও জনসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ।

তিনি আরো বলেন, আমার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং একইসাথে আমার প্রিয় এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যেন আমি ইসলামি নীতিমালার আলোকে জনগণের কল্যাণে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও আদর্শিক রাজনীতিতে নিজেকে উৎসর্গ করতে পারি। আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।”

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT