1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎

পলাশে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৭৮ বার
Oplus_131072
55

নরসিংদীর পলাশের ঘোড়াশালে ডাঃ নজরুল বিন নুর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিনা নাসরিনের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। বুধবার (২১ আগস্ট) সকালে ঘোড়াশাল ষ্টেশন রোডে বৃষ্টিতে ভিজে ডাঃ নজরুল বিন নুর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের শতাধিক সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বৈষম্য, অন্যায়,ও দূর্নীতির প্রতিবাদে ৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে ও অধ্যক্ষ্যের পদত্যাগ দাবী করে। পরে বর্তমান শিক্ষার্থীদের একটি অংশ তাদের দাবির সাথে একাত্মতা জানায়। শিক্ষার্থীরা তাদের দাবিতে বলেন , যোগ্য, মেধাবী প্রার্থীদের বাদ দিয়ে আওয়ামীলীগ দলীয় পরিচয়ে অসৎপন্থায় দুর্নীতির মাধ্যমে ইন্টারভিউ এর নামে প্রহসন করে নিয়োগপ্রাপ্ত দূর্নীতিবাজ, স্বৈরাচার, অযোগ্য অধ্যক্ষা রিনা নাসরিনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালনে অধ্যক্ষকে দাওয়াত দিতে গেলে এবং সহযোগীতা চাইলে তিনি তা প্রত্যাখ্যান করেন। যেসব শিক্ষার্থী বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিল তাদের পোস্ট ডিলিট করার জন্য চাপ প্রয়োগ করেছিল। শিক্ষার্থীরা জানান, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচী চলমান থাকবে। অধ্যক্ষের পদত্যাগের পাশাপাশি তারা আরো কয়েকটি দাবি জানান, শিক্ষকদের কোচিং বানিজ্য ও প্রাইভেট বানিজ্য বন্ধ করতে হবে। প্রাইভেটে ব্যাচের ছাত্রী প্রতি মাসে ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত নেয়া হয়। এদের মধ্যে অন্যতম শিক্ষক মোঃ হেলাল মিয়া, মেহেদী হাসান। তারা প্রাইভেট পড়ার জন্য ছাত্রীদের সাথে বাজে আচরণ করতো। প্রাইভেট না পড়লে পরীক্ষায় ফেল করনোর ঘোষণা দিতেন। এগুলো বন্ধ করতে হবে।অন্যায় ভাবে জরিমানা আদায় বন্ধ করতে হবে। কলেজের ক্লাসে বা কোচিং-এ একদিন অনুপস্থিত থাকলে বিনা রশিদে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা নেয়া হয়। পরীক্ষার প্রবেশপত্র আটকিয়ে রেখে ছয় থেকে সাত হাজার টাকা জরিমানা নেয়ার নজির আছে। শিক্ষার্থীদের আর্থিক অবস্থার কথা বিবেচনা করা হয় না। জরিমানা মওকুফের জন্য অধ্যক্ষের নিকট গেলে তিনি কোন কথাই শুনতে চান না বরং ছাত্রীদের সামনেই অভিভাবকদের অপমান করতেন অধ্যক্ষ রিনা নাসরিন। অধ্যক্ষ এবং স্বৈরাচার দলীয় চাটুকার শিক্ষকগণ অভিভাবকদের সাথে খারাপ ব্যবহার করতো। অভিভাবকদেরকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। অভিভাবকদের সাথে ভদ্র ভাষায় কথা বলতে হবে। পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আরো বলেন, গোপনে গভার্নিং বডি গঠন করা যাবে না। প্রকাশ্যে সকলকে জানিয়ে গভার্নিং বডি গঠন করতে হবে। শিক্ষকদের ক্লাস এবং কর্মচারীদের ডিউটি প্রদানে বৈষম্য করা যাবে না। অধ্যক্ষ ও কয়েকজন চাটুকার শিক্ষক কর্তৃক আমাদের গ্রুপের বান্ধবীদের ভয়-ভীতি ও হুমকি প্রদান বন্ধ করতে হবে। তবে অধ্যক্ষ রিনা নাসরিন এসব অভিযোগ অস্বীকার করেছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT