1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

নিউজের শিরোনাম লিখতে নরসিংদীর কন্ঠস্বর বিব্রত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১১৮৩ বার
76

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে নিজের ১৬ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগ পিতা খোকন মিয়া (৫৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত খোকন মিয়া শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে।

এ ঘটনায় গতকাল শনিবার (২২ জুলাই) রাতে শিবপুর উপজেলায় অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য জানান, মামলার আইও মো: কাইউম।

মেয়ের মা নার্গিস বেগম জানায়, বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে ভুক্তভোগী মেয়ে খাটের উপরে একা ঘুমিয়ে ছিল। আর তার বাবা খোকন মিয়া ও তার মা নার্গিস বেগম নীচে বিছানা করে ঘুমিয়ে থাকে। রাত আনুমানিক ১০ টার দিকে স্ত্রীকে ঘুৃমন্ত অবস্থায় রেখে মেয়েকে ধর্ষণের উদ্দেশ্যে খাটের নিচ থেকে উপরে উঠে বাবা খোকন মিয়া।

পরে তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করতে গেলে চেঁচামেচি শুরু করে। এতে মেয়ের মা ও পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে জেগে উঠে। এসময় মেয়ে তার মাকে জানায়, প্রায় ১ মাস আগে বাবা আমাকে ভয়ভীতি দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসব ঘটনা বলার পর বাবা ক্ষিপ্ত হয়ে তাকে এবং তার মাকে মারধরের ভয় দেখিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার বলেন, মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃত খোকন মিয়াকে নরসিংদী কোর্টে প্রেরণ করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT