1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎

নরসিংদীতে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী লিমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৯৩৪ বার
Oplus_131072
40

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীতে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি লিমন (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ শনিবার (২ নভেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

গ্রেপ্তারকৃত লিমন শহরের সাটিরপাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে লিমন (২৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিমনের বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। সে শহরের শ্রাবণ হত্যা মামলার পলাতক আসামী। শুক্রবার রাত সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নির্দেশে উপপরিদর্শক মোঃ আঃ গাফ্ফার (বিপিএম) এর নেতৃত্বে পুলিশের একটি দল শহরের দত্তপাড়া (লঞ্চ ঘাট) এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে জানায়, তার ব্যবহৃত অস্ত্র রয়েছে। পরে তার দেখানো মতে শহরের দক্ষিন সাটিরপাড়ার জাঙ্গালিয়া এলাকার মগার বাড়ি থেকে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক মোঃ আঃ গাফ্ফার (বিপিএম) জানায়, লিমন একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তাহার বিরুদ্ধে নরসিংদীসহ আশপাশের থানায় ২টি হত্যা, ২টি ডাকাতি, ২টি চুরি ও ১ টি ছিনতাইয়ের মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে ৫ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হয়েছে। আদালত রিমান্ড আবেদন পরবর্তী শুনানিতে ধার্য করে তাকে জেল হাজতে পাঠিয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT