1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী

দেশে সংস্কার ছাড়া নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে: মুফতি ফয়জুল করীম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার
Oplus_131072
22

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে। জনগণ তা মেনে নিবে না। তাই জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। একই সঙ্গে নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার করতে অন্তবর্তী কালিন সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

জালিমের বিচার করলেই মজলুমের পক্ষে থাকা হয়, জালিমের বিচার না করলে মজলুমরা কষ্ট পাবে। তিনি সোমবার ( ১০ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গামাটি পৌরসভা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে কেউ আলাদা করতে চাইলে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে। আমরা পার্বত্য চট্টগ্রামের ১ ইঞ্চি মাটি ও কারো কাছে কোন দেশের কাছে ছেড়ে দেবো না। আওয়ামী লীগ সরকার পার্বত্য চুক্তির নামে পাহাড়ে অশান্তির বীজ বপন করেছে। এই চুক্তি সম্পাদন ঠিক হয়নি আমরা পাহাড়ে কোন বৈষম্য বা কোটা চায়না এখানে সকলে যোগ্যতার ভিত্তিতে সমান অধিকার নিয়ে বসবাস করবে।

ইসলামী আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জসীম উদ্দীনের সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ইসলাম। বক্তব্য রাখেন কেন্দ্রীয শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক, ইসলামী আইনজীবী পরিষদের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তালুকদার, রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক নূর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইদুজ্জামান রোমান সহ অন্যরা। এর আগে মিছিল সহকারে জেলার ১০ উপজেলা থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সমাবেশে যোগদেন

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT