1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

ঢাকা থেকে অপহৃত তরুণী ঘোড়াশালে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৮৫৩ বার
Oplus_131072
67

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামলী এলাকা থেকে অপহৃত তরুণী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর ফোনে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

আনোয়ার সাত্তার জানান, বুধবার রাত সাড়ে ৯টায় একজন কলার টাঙ্গাইল, মির্জাপুর থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তার ভাগনিকে ঢাকার শ্যামলী এলাকা থেকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে টাকা দাবি করছে। তিনি আরও জানান ইতোমধ্যে তিনি বিকাশে দুই হাজার পাঁচশত টাকা পাঠিয়েছেন। তিনি তার ভাগনিকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. রেজোয়ান। কনস্টেবল রেজোয়ান তাৎক্ষণিকভাবে ঢাকার আদাবর থানায় বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আদাবর থানা কলারের অবস্থান শনাক্ত করে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায়।

তিনি আরও জানান, এরপর নরসিংদীর পলাশ থানায় বিষয়টি জানানো হলে পলাশ থানার একটি দল অবিলম্বে অপহরণের শিকার তরুণী তমা আক্তারকে (২৫) ঘোড়াশালের একটি বাড়ি থেকে উদ্ধার করে।

এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পলাশ থানা পুলিশ দলের নেতৃত্ব দেয়া এসআই কাজী কামাল ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।

এব্যপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ঘোড়াশাল পৌর এলাকার ভাগদীর এলিট ষ্টীল মিলের সাথে ব্রিজের ত্রিশ গজ সামনে থেকে মেয়েটিকে উদ্ধার করে থানার হেফাজতে আনা হয়। বর্তমানে মেয়েটি পলাশ থানা হেফাজতে আছে।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT