1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন

আয়াতকে ৬ টু’করো করে নদীতে ফেলে দেয় ভাড়াটিয়া

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৪০৭ বার
21

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকা থেকে নিখোঁজ পাঁচ বছর বয়সী শিশু আয়াতের খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ নভেম্বর) আকমল আলী রোড এলাকা থেকে এই শিশুর ম’রদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত ১৫ নভেম্বর বিকেল সাড় ৩ টার দিকে চট্টগ্রাম নগরের ৩৯ নং ওয়ার্ডের নয়াহাট বিদ্যুৎ অফিসের সামনে থেকে নিখোঁজ হয় আয়াত। ওই দিন রাতে ইপিজেড থানায় ডায়েরি করেন আয়াতের বাবা সোহেল রানা।

এদিকে ইপিজেড থানা পুলিশ জানায়, আকমল সড়কের পকেট গেট এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের পর তার স্বীকারোক্তি মতে সকালে আয়াতের খন্ডিত ম’রদেহ, জামা, জুতা উদ্ধার করা হয়।

এ বিষয়ে গণমাধ্যমকে পিবিআই মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, মুক্তিপণের জন্য শিশু আয়াতকে অপহরণ করেছিল আবির আলী নামে এক পুরোনো ভাড়াটিয়া। সিসিটিভি ফুটেজ শনাক্ত করার পর তাকে গতকাল বৃহস্পতিবার ২৪ নভেম্বর আটক করা হয়। সে হত্যার কথা স্বীকার করেছে।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, মুক্তিপণ আদায় করার জন্য ১৫ নভেম্বর বিকেলে আয়াতকে অপহরণের চেষ্টা করলে সে চিৎকার দেয়। এসময় শ্বাসরোধ করে হত্যার পর ওই শিশুর মরদেহ পানিতে ফেলে দেওয়া হয়।

নরসিংদীর কন্ঠস্বর / ডেস্ক রিপোর্ট

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT