1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

শিবপুরে সাবেক এমপি শহীদ রবিউল আউয়াল খান কিরন এর ৩৭তম মৃত্যু বার্ষিকী পালন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৪২৮ বার
63

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ রবিউল আউয়াল খান কিরণ এর ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৮এপ্রিল) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার মজলিশপুর গ্রামে সাবেক এমপির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহসিন নাজির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম তালেব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, আমিরুল ইসলাম, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান,

কোষাধ্যক্ষ মাহফুজুল হক টিপু, উপদেষ্টা সদস্য আব্দুল হাই মাস্টার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান, এড.খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দীন খান নিপুন, পুটিয়া ইউ‍‍`পি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ,আয়ুবপুর ইউ‍‍`পি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, বাঘাব ইউ‍‍`পি চেয়ারম্যান জাহিদ সরকার, যোশর চেয়ারম্যান রাশেল আহমেদ, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাদিম সরকার প্রমূখ।

এছাড়াও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার, উপজেলা তাঁতী লীগের সভাপতি মো.হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাহিদুল শেখ কাউছার, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক ফাজায়েল ভূঁইয়াসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT