1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল ৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস

শিবপুরে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষ, চালক নিহত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৪১৪ বার
64

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে কামরুল ইসলাম সরকার (৪৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাত সারে সাতটার দিকে উপজেলার দুলালপুর গড়বাড়ী আঞ্চলিক সড়কে দুলালপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম সরকার পলাশ উপজেলার ফুলবাড়িয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, কামরুল ইসলাম সরকার সিএনজি চালিত অটোরিকশা নিয়ে দুলালপুর বাজার থেকে গড়বাড়ী বাজারে যাওয়ার পথে দুলালপুর ইউনিয়ন পরিষদের সামনে আসলে গড়বাড়ী থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশা চালক কামরুল ইসলাম সরকার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি সালাউদ্দিন মিয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যান দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT