1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

রায়পুরায় চালককে হত্যা করে বিভাটেক ছিনতাই, ৪ জন গ্রেফতার

সুজন বর্মণ, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯৮ বার
69

সুজন বর্মণ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় বিজয় মিয়া (২৬) নামে এক বিভাটেক চালককে হ’ত্যা করে ছিনতাইয়ের ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। হ’ত্যা মামলার ৪৮ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ও আলামতসহ রায়পুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন।

গ্রেপ্তারকৃতরা হলো, রায়পুরা উপজেলার বলবপুর এলাকার ধন মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩১), বীরগাও পূর্বপাড়ার মোসলেম মিয়ার ছেলে কাউছার(২৮), মোঃ সোলাইমান এর ছেলে আলাল মিয়া (৩৫), বীরগাও কান্দাপাড়ার মোঃ আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম(৪৫) ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন জানায়, গত শনিবার বিকেলে বিজয় বাসাইল এর বাসা হতে বিভাটেক চালানোর জন্য বাহির হয়। এরপর থেকে সে বিভাটেকসহ নিখোঁজ ছিল। পরে রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে রায়পুরার মাহমুদনগর এলাকায় রায়পুরা টু নরসিংদীগামী পাঁকা রাস্তার দক্ষিণ পাশে কলা-বাগানের ভিতর বিজয় মিয়াকে গলায় লাইলনের রশি প্যাচাইয়া হ’ত্যা করে সিমেন্টের খুটির সাথে বেধে রাখা অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের মা মিনারা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় হ’ত্যা মামলা দায়ের করেন। পরে এঘটনায় গোয়েন্দা পুলিশ ছায়া তদন্তে নামে এবং আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত রুবেল মিয়াকে মরজাল এলাকা হতে আর কাউছার ও আলাল মিয়াকে নীলক্ষা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের দেখানো মতে রুবেল ও আলাল মিয়ার আপন খালা রুবিয়া বেগম এর বাড়ি থেকে বিজয় মিয়ার ছিনতাইকৃত বিভাটেকের বডি একটি, চারটি ব্যাটারি, চারটি চাকা ও বিভাটেকের বিভিন্ন অংশ এবং বিজয় মিয়ার ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT