1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রায়পুরায় স্বামীর সাথে দ্বন্দ্ব, বিষপানে সন্তান ও স্ত্রীর মৃত্যু

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৬৯৫ বার
58

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় দেড় বছরের শিশুসহ মায়ের বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- সায়দাবাদ প্রধান বাড়ির রাকিব মিয়ার স্ত্রী ফেরদৌসী বেগম ও তার দেড় বছরের ছেলে আহসাফ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি এনজিও থেকে ১ লাখ ২০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন গৃহবধূ ফেরদৌসী বেগম। পরে ঋণের কিস্তি পরিশোধ করা নিয়ে জুয়াড়ি স্বামী রাকিবের সাথে দ্বন্দ্ব তৈরি হয়। এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার সকালে স্ত্রী ফেরদৌসী বেগম প্রথমে দেড় বছর বয়সী একমাত্র সন্তান আহসাফকে কীটনাশক জাতীয় বিষ খাওয়ান। পরে তিনি নিজেও বিষপান করে অসুস্থ হয়ে পড়ে বমি শুরু করেন। এসময় মা ফেরদৌসী বেগম প্রতিবেশি এক নারীকে বিষ খাওয়ানোর কথা জানিয়ে শুধু তার সন্তানকে বাঁচানোর অনুরোধ করেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রায়পুরার শ্রীরামপুর রেলগেইট এলাকায় শিশুটির মৃত্যু হয়। এবং উন্নত চিকিৎসার জন্য মা ফেরদৌসী বেগমকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকায় নেয়ার পথে তারও মৃত্যু হয়।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। বিষক্রিয়ায় মা ও সন্তানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন চিকিৎসক।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT