1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

রাতে অস্ট্রেলিয়ায় বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৭৯ বার
108

রাউন্ড অব সিক্সটিনের প্রথম দিনই মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বেশ পিছিয়ে থাকলেও তাদের কোনো ভাবেই হালকাভাবে নিচ্ছে না মেসিরা। এই ম্যাচেও একাদশে থাকছে পরিবর্তন। আজ শনিবার দিবাগত রাত ১টায়  আহমেদ বিন আল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

পূর্ণ কনফিডেন্স নিয়েই নকআউট শুরু করতে যাচ্ছে ৭৮ আর ৮৬ এর চ্যাম্পিয়নরা। গত ৩ ম্যাচে দলটির একাদশে ব্যাপক পরিবর্তন এসেছে। অ্যকুনার পরিবর্তে লেফ্ট ব্যাকে খেলেছেন ভাগলিয়াফিকো। এরই মধ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মিডে থাকছেন ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নদান্দেস। প্রথমদিকে বিশ্রামের গুঞ্জন থাকলেও প্রথম একাদশে মাঠে নামবেন ডি মারিয়া। মেসির সাথে পারফেক্ট নাইনে দেখা যাবে আলভারেজকে।

একাদশ মোটামুটি নিশ্চিত হলেও টানা খেলার ধকলই চিন্তা বাড়াচ্ছে আর্জেন্টিনার। তাই ফুটবলারদের ক্লান্তির কথা মাথায় এনে শেষ মুহুর্তে একাদশনে পরিবর্তন আনতে পারেন স্ক্যালোনি।

এদিকে, আর্জেন্টিনা মতো অল্প সময়ে একটানা খেলার ধকল যাচ্ছে সকারুজজদের। অস্ট্রেলিয়ািও হার দিয়ে গ্রুপ পর্ব শুরু করে ব্যাক টু ব্যাক জয় দিয়ে নকআউট নিশ্চিত করেছে। ফলে আত্মবিশ্বাসের ঘাটতি নেই তাদেরও। আর সেই জোর নিয়েই মাঠে নামবে ফুটবলাররা।

বিশ্বকাপের মূল পর্বে এবারই প্রথম দেখা হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার। বিভিন্ন ম্যাচে চারবার মেসিদের কাছে পরাজিত হতে হয়েছে সকারুজদের। তবে যুব দল নিয়ে টোকিও অলিম্পিকে আর্জেন্টিনাকে হারিয়েছিল তারা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT