1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

বাসকপ নবীনগর শাখার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল

মো: আলমগীর খন্দকার
  • প্রকাশিতঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৪৯৬ বার
100

মো. আলমগীর খন্দকার : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) নবীনগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) ইফতার পূর্বে প্রায় শতাধিক ছিন্নমূল, গরিব, অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ শেষে স্থানীয় ডাকবাংলো ডাইনিং রুমে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) নবীনগর শাখার সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহবুব আলম লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম, নবীনগর থানা প্রেস ক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নূর হোসেন জয়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক খান জাহান আলী চৌধুরী, স্টার টিভির চেয়ারম্যান শাহিন রেজা টিটু, দৈনিক বাংলার নবীনগর উপজেলা প্রতিনিধি ও নবীনগর মডেল প্রেসক্লাব সদস্য জামাল হোসেন পান্না,

নবীনগর, সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি সঞ্জয় শীল। নবীনগর সাংবাদিক সমিতির সভাপতি হাজী কাওসার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক ও সমাজ সেবিকা সাবিনা ইয়াসমিন পুতুল, এপি নিউজের বার্তা প্রধান আক্তার হোসেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নবীনগর শাখার দপ্তর সম্পাদক সোহেল খান, ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসাইন, সদস্য আশিকুল ইসলাম রাজু, রাফসান আহমেদ রনি সহ স্থানীয় ইলেকট্রনিক্স অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT