1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পলাশে ১ টাকায় পেল হাজার টাকার ঈদ বাজার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৫০৮ বার
58

নিজস্ব প্রতিবেদক : “আমাদের কাছে একটি হাসি মানে একটি সুন্দর পৃথিবী’ এ শ্লোগান নিয়ে নরসিংদীর পলাশে ১ (এক) টাকার বিনিময়ে মিলছে হাজার টাকার ঈদ বাজার।

আজ বুধবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে প্যান্ডেল করে সারি সারি ভাবে দোকান বসিয়ে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত অসহায় ও হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে ১(এক) টাকার বিনিময়ে হাজার টাকার ঈদ বাজার সামগ্রী তুলে দেয়া হয়েছে।

পলাশ উপজেলার সামাজিক সংগঠন উদ্দীপ্ত তারুণ্য পরিবারের পক্ষ থেকে ২৭০ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১ টাকায় এ ঈদ বাজার তুলে দেন প্রধান অতিথি পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

উদ্দীপ্ত তারুণ্য পলাশ উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম শান্তর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার ও থানা সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস ও উদ্দীপ্ত তারুণ্য পরিবারের সাধারণ সম্পাদক মাহফুজ গাজী দিপু প্রমুখ।

মাত্র ১ (এক) টাকার বিনিময়ে এখান থেকে সেমাই, চিনি, চাল, আলু, ডাল, তেল, পেয়াজ, নুডুসসহ এক হাজার টাকার নয়টি পণ্য নিয়েছেন নিন্ম আয়ের মানুষ।

ব্যতিক্রম এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সামাজিক সংগঠন উদ্দীপ্ত তারুণ্যের সভাপতি রফিকুল ইসলাম শান্ত বলেন, ২০১৯ সাল থেকে সংগঠনটির যাত্রা শুরু হয়। সমাজের বিত্তবান যারা আছেন, তাদের থেকে আমরা বিভিন্ন সময় অর্থ সহায়তা নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তা বিতরণ করি। তারই ধারাবাহিকতায় অন্যান্য সময়ের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাত্র ১(এক) টাকার ঈদ বাজারের এ উদ্যোগ নিয়েছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT