1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

পলাশের ৫ নারী পেলেন রত্নগর্ভার সম্মাননা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩১৫ বার
63

নিজস্ব প্রতিবেদক : সরকারী-বেসরকারী পর্যায়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন এমন সন্তানদের মায়েদের রত্নগর্ভা হিসেবে সম্মাননা জানানো হয়েছে। আজ রোববার বিশ্ব মা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন পারুলিয়াা-মাঝেরচর সূর্য তরুণ ক্লাব (পিএমএসটিসি) এর উদ্যোগে পলাশ উপজেলার পাঁচজন নারীকে রত্নগর্ভা হিসেবে সম্মাননা জানানো হয়।

আজ সকালে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব রত্নগর্ভা নারীদের হাতে সম্মাননার ক্রেষ্ট ও প্রশংসাপত্র তুলে দেয়া হয়।

সংগঠনের সভাপতি শরীফ ইকবাল রাসেলের উপস্থাপনায় সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেষ্ট ও সম্মাননাপত্র তুলে দেন।

এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা পারভীন, সমবায় কর্মকর্তা শাহীন সুলতানা, রত্নগর্ভা নাজমা খানম, নুরজাহান বেগম ও রুপ শাহানা খাতুন।

এসময় বক্তারা বলেন, এদেশে নারীদের অবদানের স্বীকৃতি হিসেবে যতটুকু মূল্যায়ন করার প্রয়োজন ছিলো ততটুকু করা সম্ভব হচ্ছেনা। তথাপী এই সংগঠনের পক্ষ থেকে প্রতি ইউনিয়ন থেকে একজন ও পৌরসভা থেকে একজন করে সফল নারীকে রত্নগর্ভা হিসেবে সম্মাননা জানানো একটি উত্তম কাজ। এভাবে দেশের প্রতিটি এলাকায় সফল নারীদের খোঁজে বের করে সম্মাননা জানানো হলে নারী সমাজ আরও এগিয়ে যেতে সহায়ক হবে।

রত্নগর্ভা হিসেবে সম্মাননা প্রাপ্তরা হলেন নুরজাহান বেগম (জিনারদী), সাহিদা চৌধুরী (গজারিয়া, রুপ শাহান খাতুন (চরসিন্দুর), নাজমা খানম (ঘোড়াশাল পৌরসভা ও রাবেয়া খাতুন (ডাংগা)।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT