1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল ৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস

নরসিংদী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৭৭৫ বার
Oplus_0
41

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী রেলস্টেশনে আন্ত:নগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রেলস্টেশন পার হওয়ার সময় প্লাটফর্ম থেকে পড়ে যায় পাঁচ বছরের অবুঝ শিশু সন্তান। শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে মা’ও ট্রেনে কাটা পড়ে। গুরুতর আহত হয় রেলস্টেশন পার হতে যাওয়া তার শিশু সন্তান। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

আজ শনিবার (১৩ জুলাই) সন্ধা ছয়টার দিকে এই মর্মান্তিক দুর্ঘঘটনা ঘটে।

নিহতরা হলো, শিবপুরের ইটাখোলা মুনসেফেরচর এলাকার মালোয়েশিয়া প্রবাসী জয়নাল আবেদিনের স্ত্রী সাবিনা আক্তার (২৫), তার মেয়ে মাহিনা মুনা (৫) । আহত ৪ বছর বয়সী সিনাকে ঢাকায় প্রেরণ করা হয়।

দুর্ঘটনার সময় নিহত সাবিনার সাথে থাকা তার ভাগ্নে তানিম জানায়, সম্প্রতি তাদের মামা বিদেশ থেকে দেশে আসেন। একই সাথে তার এক চাচা বিদেশ যাবেন। তাই তারা ৪ জন নরসিংদীর ইন্ডেক্সপ্লাজায় কেনাকাটা করেতে আসেন। কেনাকাটা শেষে বিকেলে রেলস্টেশন এলাকায় আসেন তারা।

অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনেটি নরসিংদী স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনটি হর্ন দিলে ৫ বছর বয়সী শিশু মাহিনা প্লাটফর্ম থেকে ট্রেনের সামনে পাড়ে যায়। পরে সাবিনা সন্তানকে বাচাঁতে কোলে থাকা আরেক সন্তানকে নিয়ে এগিয়ে যায়। এসময় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়। পরে আশপাশের লোক জন এগিয়ে এসে নিহত সাবিনার কোলে থাকা অপর শিশু সন্তানকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় প্রেরণ করেছেন। এ ঘটনার পরে মা ও শিশুর মরদেহ দেখতে ঘটনাস্থলে ভীর জমায় উৎসুক জনতা। খবর পেয়ে নিহতর স্বজনরা স্টেশনে ছুটে আসেন। এসময় স্বজনদের কান্নায় স্টেশন এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।

ঘটনার প্রতক্ষদর্শী মো: শাহপরান জানান, ট্রেনটি রেলস্টেশনে অতিক্রম করার সময় হর্ন দেওয়ার সাথে সাথে ভয়ে বাচ্চাটি প্লাটফরম থেকে রেললাইনে পড়ে যায়। তাকে বাঁচাতে যায় তার মা। ওই সময় তারা দুই জনই কাটা পরে মারা যায়। নিহত মহিলার কোলে থাকা বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নরসিংদী স্টেশন মাষ্টার এটি এম মুছা জানিয়েছেন, চট্রগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনেটি নরসিংদী স্টেশন অতিক্রম করছিল। ওই সময় ট্রেনটির নিচে পরে মা ও মেয়ের মৃত্যু হয়। একটা শিশু বাচ্চা গুরুত্বর আহত হয়। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা: মাহামুদুল বাশার কমল জানায়, আহত শিশুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা আশংকাজনক, তাকে বাচাতে সর্বাত্মক চেষ্টা চলছে। একই সাথে উন্নত চিকিৎসার জন্য আহত সিনাকে ঢাকায় প্রেরণ করা হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT