1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নরসিংদীর রায়পুরায় ট্রাক্টর চাপায় রাজমিস্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৮ বার
65

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় মোবারক হোসেন (৩০) নামে এক রাজমিস্ত্রী ট্রাক্টরচাপায় নিহত হয়েছেন। নিহত মোবারক উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ পশ্চিমপাড়া গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

আজ রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে সকালে ওই এলাকায় ট্রাক্টর ও গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মোবারক।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোবারক নিজের বাড়ির কাজের জন্য ট্রাক্টর (ইছার মাথা) যোগে ইট নিয়ে আসে। চালক ইট বুঝাই ট্রাক্টর নিয়ে আসার পথে রাস্তাটি খানাখন্দ সুরু হওয়ায় চালককে তিনি সংকেত দেয়ার চেষ্টা করেন। চালক ট্রাক্টরটি নিয়ে রাস্তা যোগে আশার সময় ট্রাক্টরটি উল্টে যায়। সেসময় তিনি গাছ ও ট্রাক্টরের মধ্যে চাপা পরে আহত হন। পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করি। নিহতের স্বজনদের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT