1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নরসিংদীর বেলাবতে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ১

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩১৩ বার
70

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা জনতা সুপার মার্কেট থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার ও আসামী হুমায়ুন কবির মনিরুজ্জামান (৪৫) কে গাজীরপুর থেকে গ্রেপ্তারকৃত করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্তি পুলিশ সুপার আল আমিন।

গ্রেপ্তারকৃত হুমায়ন কবির মনিরুজ্জামান নড়াইল জেলার কালিয়া থানার হাড়িভাঙ্গা গ্রামের শামসুর রহমানের ছেলে।

জানা যায়, সোমবার (২৪ অক্টোবর) বেলাব উপজেলার বারৈচা জনতা সুপার মার্কেটের ২য় তলার পূর্ণ ফ্যাশন গ্যালারী, জারীফ ফ্যাশন ও এ ডি ফ্যাশন থেকে দুইটি সেলাই মেশিন, ১১০ জোড়া ঈগল সম্রাট ব্রান্ডের জুতা এবং বিভিন্ন পরিধেয়ের বস্ত্র নগদ ৫০ হাজার টাকাসহ মোট প্রায় ১২ লক্ষ ৩৯ হাজার টাকার মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। হুমায়ুন কবির ও মনিরুজ্জামান ওই দোকানে দীর্ঘ দিন যাবৎ কর্মচারী হিসেবে কাজ করতেন।

পরে এ ঘটনায় দোকানের মালিক কেএম সানা উল্লাহ বাদী হয়ে ১১ নভেম্বর বেলাব থানায় একটি মামলা দায়ের করলে গতকাল বুধবার ৩০ নভেম্বর বেলাব থানার এসআই মোঃ জিহাদুল হক, এসআই শফিকুল আলম ও এএসআই মকবুল হোসেন সঙ্গীয় ফোর্স সহ গাজীপুরের মেট্রোপলিটন গাছা থানার খাইলকুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী হুমায়ুন কবির মনিরুজ্জামানকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT