1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদীর বেলাবতে গাড়ির চাপায় অজ্ঞাত নারী নিহত

আলমগীর পাঠান | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৯২৬ বার
123

নরসিংদীর বেলাবতে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অজ্ঞাত এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ শনিবার রাত সাড়ে সাতটায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সন্ধায় ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সামনের সড়কে এক অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা হাইওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হক বলেন , মরদেহটি একেবারে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে দ্রুতগামী কোন গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

নরসিংদীর কন্ঠস্বর / আলমগীর পাঠান 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT