1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল ৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস

নরসিংদীতে পানিতে পড়েছিল চালকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫৮ বার
Oplus_131072
36

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে কালভার্টের নিচে পড়েছিল রতন মিয়া (৩৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ। পরে খবর পেয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।

নিহত রতন মিয়া পৌর শহরের বানিয়াছল এলাকার মৃত আবু তাহেরের ছেলে। তিনি শহরের খালপাড় এলাকায় বসবাস করতেন।

পথচারী ও পুলিশ জানায়, আজ সোমবার বেলা ১১টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের অদূরে চেম্বার অব কমার্স ভবনের সাথে রেললাইনের কালভার্টের নিচে পানিতে পড়েছিল অজ্ঞাত একজনের মরদেহ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি ইজিবাইক চালক রতন মিয়ার বলে তার পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যরা। দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মোঃ শহীদুল্লাহ্ জানান, নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। রাতের কোন একসময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT