1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নরসিংদীতে এলোপাাথাড়ি কুপিয়ে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০১৭ বার
47

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী শহরে আল আমিন (৩৩) নামে এক যুবককে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার ( ৩ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের বানিয়াছল বিলপাড় এলাকায় রাস্তায় মধ্যে এই ঘটনা ঘটে। নিহত আল আমিন সদরের ইব্রাহিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় জানায়, রাতে বানিয়াছল বিলপাড়ের রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছিল আলামিন। তখন কিছু লোক দেশীয় অস্ত্রশস্ত্র চাপাতি, ছুরি নিয়ে আল আমিনকে সামনে পেয়ে এলোপাতাড়ি মারধর ও কুপাতে শুরু করে। চাপাতি ও ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় তার শরীর। এসময় তার ডাক চিৎকারে আশে পাশের লোক জড় হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে আনা হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্ত সাপেক্ষে সবকিছু বলা যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT