1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

গাজীপুরের কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩৯৩ বার
64

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে তিতাসগ্যাস কর্তৃপক্ষ।

কোনাবাড়ী থানাধীন পুকুর পাড় এলাকায় আনোয়ার খালাসির ১টি,সাইফুল ইসলামের বাড়ির ১টি রাইজার অপসারণ করা হয়। এছাড়াও আরো ৪ টি বাড়ীর প্রায় শতাধিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান তিতাসগ্যাস কর্তৃপক্ষ। একই এলাকার আকরাম আলীর মেয়ের জামাইর বাড়িতে অবৈধভাবে রাইজার উত্তোলন করে গ্যাস ব্যাবহারের কারণে সংযোগ টি বিচ্ছিন্ন করে কিলিং করা হয়েছে।

তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের সহকারী কর্মকর্তা (হিসাব) মোঃ শফিকুল আলম জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় উপস্থিত ছিলেন, তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি চন্দ্রা জোনাল অফিসের অন্যান্য কর্মকর্তা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT