1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

পলাশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইউপি মেম্বার নিহত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫৮ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল সরকার (৩৩) নামের এক যুবক নিহত হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল সরকার নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকার গাজীপুরা গ্রামের সবুজ সরকারের ছেলে ও তিনি দুলালপুর ইউপির ২ নং ওয়ার্ডের মেম্বার ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে নিজ বাড়ি থেকে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল চালিয়ে পলাশ উপজেলায় আসেন রাসেল সরকার। পরে উপজেলায় কাজ শেষে বেলা এগারটার দিকে চরসিন্দুরের বালিয়া সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি৷ এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে একটি গাছের সাথে ধাক্কায় মাথার মগজ বের হয়ে যায়। পরে ঘটনাস্থলে রাসেল সরকারের মৃত্যু হয়।

পলাশ থানার এসআই মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার আগে রাসেল সরকার বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে পলাশ থেকে বাড়ি ফিরছিলেন।এসময় তার মাথায় হেলমেট ছিলনা। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT