1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

রায়পুরায় চলন্ত বাসের নিচে পিষ্ট হয়ে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৬১৯ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় মহাসড়কে রাস্তা পারাপারের সময় চলন্ত বাসের নিচে পিষ্ট হয়ে সুমা আক্তার (৩০) নামে এক নারীর নিহত হয়েছে। এ সময় বাসে থাকা অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন।

আজ শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ ডাক্তার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত সুমা আক্তার (৩০) রায়পুরা উপজেলা মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ ডাক্তার বাড়ির মো হাসেন মিয়ার স্ত্রী। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান , নিহত সুমা তার শিশু সন্তানকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ ডাক্তার বাড়ি এলাকায় রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাস পথচারী মা ছেলেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ওই নারী ঘটনাস্থলেই মৃত্যু হয়। এর আগে ওই নারীর সাথে থাকা শিশুটি দৌড়ে নিরাপদে যেতে সক্ষম হন।

দূর্ঘটনার পর স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করতে দীর্ঘ ১ ঘন্টার চেষ্টায় ব্যর্থ হয়। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস ও ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বাসটিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১০-১৫ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালের পাঠান।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT