1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে শিক্ষার্থীও বিএনপির সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০৫ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে বিএনপির নেতকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত ৫ জনকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে চরসিন্দুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর বাজারে কলার হাট ও পশুর হাট পরিচালনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ইউনিয়নের বিএনপির কিছু নেতাকর্মীদের বিরোধ চলছিল। গতকাল সাপ্তাহিক হাট চলাকালীন শিক্ষার্থীরা হাটে অবস্থান নেয়। পরে সন্ধার পর বিএনপির শতাধিক নেতাকর্মী হাটে অবস্থান নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দু’পক্ষের ২০ জন আহত হয়। গুরুত্বর আহত কয়েকজনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থী শান্ত জানান, বিএনপির কিছু নেতাকর্মীরা অবৈধ ভাবে হাটবাজারে চাঁদা তুলতো। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বাধা দিয়ে তাদের কাছ থেকে হাটবাজার উন্মুক্ত করা হয়। গতকাল হাট চলাকালীন রাত ৮ টার দিকে বিএনপির শতাধিক নেতাকর্মী লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হয়।

পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। তবে এলাকার বাহিরে থাকায় কি কারণে এই ঘটনা তা জানতে পারিনি।

পলাশ থানার ওসি মো: ইকতিয়ার উদ্দিন জানান, সাপ্তাহিক হাট পরিচালনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT