1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

পলাশে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সকলের অবস্থান নিতে ছাত্রদল নেতার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৮১৬ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য দলীয় নেতাকর্মীসহ সকলকে আহ্বান জানিয়ে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন বুধবার (৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাণ-প্রিয় পলাশবাসী ও আমার সহযোদ্ধা পলাশ উপজেলা ছাত্রদলের নেতাকর্মী-সমর্থকবৃন্দ। আমরা দীর্ঘ-পরিক্রমার পর স্বৈরশাসক খুনি হাসিনার হাত থেকে প্রাণ-প্রিয় ছাত্র-ছাত্রী ভাই-বোনসহ আমাদের সবার সম্মেলিত প্রচেষ্টায় ও অনেক বীর শহীদ ভাই-বোনদের রক্তের বিনিময়ে আমাদের মাতৃভূমিকে স্বাধীন করা হয়েছে।

আমাদের এই বিজয়-স্বাধীনতা রক্ষা করা এখন আপনার-আমার সবার দায়িত্ব। বর্তমান পরিস্থিতিতে সারাদেশ সহ পলাশ উপজেলায় কিছু দুষ্কৃতকারীরা বিভিন্ন মসজিদ-মন্দিরে হামলা করাসহ সাধারণ মানুষের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট করারও খবর পাওয়া যাচ্ছে।

এমতাবস্থায় পলাশ উপজেলার সর্বসাধারণসহ পলাশ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট, নেতাকর্মী সহ সকলকে অনুরোধ করছি, যার যার অবস্থানে থেকে এসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অবস্থান নিন। সেই সঙ্গে সকল সংঘাত এড়িয়ে পরস্পরকে সহযোগিতা করে আগামী দিনের এক সুন্দর দেশ গড়ার কারিগর হয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT