1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

নরসিংদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩৪৯ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চিনিশপুর আওয়ামী যুবলীগের উদ্যোগে চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ২০০ অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

চিনিশপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য আশরাফুজ্জামান ভূঁইয়া তপু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জি এস গোলাম রাব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক সভাপতি দারুস সালাম শাকিল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য তন্ময়ানন্দ অভি, নরসিংদী জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক ও সুপ্রিম কোর্টের এডভোকেট
শেখ শাকিল।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর থানা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমি, সাধারণ সম্পাদক জুবায়েদ সরকার, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, নরসিংদী সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি স্বজন দত্ত, সাংগঠনিক সম্পাদক আনন্দ ভুঁইয়া আসিফ সহ প্রমুখ।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক সভাপতি দারুস সালাম শাকিল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিন নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে। আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জি এস গোলাম রাব্বানী বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীন জাতিসত্তা দিয়েছে, আমাদের একটি পরিচয় দিয়েছে। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়িয়ে ছিলেন। বঙ্গবন্ধুর এই অসমাপ্ত কাজকে এগিয়ে নিতে স্বপ্নের সোনার বাংলা গঠন করতে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই উন্নয়ন যাত্রাকে মানুষের দোরগোরায় পৌছে দিতে আমাদের কাজ করতে হবে।

সুজন বর্মন/ নরসিংদীর কন্ঠস্বর

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT