1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

আয়ুবপুর ইউনিয়নে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্বরণে দোয়া মাহফিল

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৮৫ বার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার আয়ূবপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইউনিয়নস্থ প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে বংশিরদিয়া ভূইয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুম নেতাকর্মীদের অবদানের কথা স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী।

আয়ুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তাহের খন্দকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার।

উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন এর সঞ্চালনায় উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT