1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

শাহ্সুফী কাজী আবু এমরানের ২৬ তম ওফাত দিবস আজ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৩৭ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : খলিফায়ে গাউছুল আজম শাহ্সুফী কাজী আবু এমরান আল-মাইজ ভান্ডারীর ২৬ তম ওফাত দিবস আজ। এ উপলক্ষে আজ বুধবার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের টেকপাড়া গ্রামের দরবার শরীফে পবিত্র ওরশ শরীফসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসচির মধ্যে রয়েছে ভোরে কোরআন খানি, দুপুরে তবারক বিতরণ, সন্ধায় ওয়াজ মাহফিল ও সেমা মাহফিল।

ওরশ শরীফে উপস্থিত থাকবেন মাইজভান্ডার দরবার শরীফের শাহসুফী আলহাজ্ব সৈয়দ মইনুদ্দীন আহমেদ আল-হাসানী ওয়াল হোসাইনী।

ওরশ শরীফে তশরীফ আনিবেন মাইজভান্ডার দরবার শরীফের ইমাম ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী মাইজভান্ডার।

উল্লেখ্য, ঘোড়াশাল টেকপাড়ার দরবার শরীফ (শাহ্‌ সাহেব) এর বাড়িতে প্রতি বছরের ন্যায় দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মাইজ-ভান্ডারী ভক্তরা ছুটে আসেন প্রিয় খলিফায়ে গাউছুল আজম শাহ্সুফী কাজী আবু এমরানের সমাধীস্থলে। এছাড়াও দলমত নির্বিশেষে পলাশের প্রাণপ্রিয় খলিফার ওফাত দিবসে সবাই মিলিত হয় এখানে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT