1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

পলাশে মাদক ও বাল্য বিবাহকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩৫৩ বার

মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশে মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা। উপজেলার চরসিন্দুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রায় ১৫শ শিক্ষার্থী এ কার্ড প্রদর্শন করেন।পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকালে উপজেলার চরসিন্দুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরমেয়র আল মুজাহিদ হোসেন তুষার, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন ও উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার।মতবিনিময় সভায় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণ করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT