1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

শিবপুরে সরকারি গাছ বিক্রি করে দিলেন যুবদল নেতা

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ শনিবার, ২০ মে, ২০২৩
  • ৪৯০ বার

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিকের সরকারি গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে প্রভাবশালী ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে। উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের সরকারি জমি থেকে মাছিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুর রহমান মুকুল একটি বিশাল আকৃতির রেন্ট্রি করাই গাছ জোরপূর্বক বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মুকুল খড়িয়া গ্রামের মৃত মজিদ পন্ডিতের ছেলে।

সরেজমিন গিয়ে দেখা যায়, ২০ মে শনিবার সরকারি বন্ধ থাকায় প্রশাসনকে ফাঁকি দিয়ে প্রতিষ্ঠানের কাউকে কিছু না জানিয়ে তড়িঘড়ি করে গাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন মুকুল। এ ব্যাপারে মুকুলের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি সরকারি গাছ বিক্রি করিনি। এই জমি আমার মা দান করেছিলেন। সেখানের গাছ আমি বিক্রি করেছি। আর ক্লিনিকের জায়গা এখানে না অন্য স্থানে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফারহানা আবেদীন জানান,খড়িয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকের সরকারি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করায় মুকুলের বিরুদ্ধে যাথযথ ব্যবস্থা নেয়া হবে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ বিষয়ে শিবপুর সহকারী কমিশনার ভূমি শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন কে সরকারি গাছ বিক্রি ও কাটার বিষয়ে জানানো হলে তিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কে তাৎক্ষণিক ওই এলাকায় পাঠিয়ে গাছ কাটা বন্ধ করেন

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT