1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

বেলাবতে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর কবর পাকাকরণ ও ফলক উন্মোচন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২৮২ বার

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এঁর কবর পাকাকরণ ও ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১২ মে) শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার টান লক্ষীপুর শহীদ মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর বাড়ি লাল সবুজ চেতনা সংসদ কর্তৃক আয়োজিত এ কবর পাকাকরণ ও ফলক উন্মোচন হয় করা হয়েছে।

বেলাব উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খানের সভাপতিত্বে ও নারায়নপুর রাবেয়া মহা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ পরিষদের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী মো.খায়রুল বাকের। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূর্ণবাসন সংস্থার চেয়ারম্যান ও যুদ্ধকালীন এরিয়া কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ হারুন অর রশিদ।

এছাড়া ও উপস্থিত ছিলেন লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ক্যাপ্টেন এম নুরুল আমিন(পি এসসি এনডিসি), বাংলাদেশ টেলিভিশনের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা এ.কে. এম হাশেম উদ্দিন, নরসিংদী জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ,

ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল, লাল সবুজ চেতনা সংসদের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ’সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বৃন্দ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT