1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস সম্পাদক বাবুল

গাজীপুর প্রতিনিধি :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৩৬ বার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ী থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২ মে) সকালে গাজীপুর মহানগরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কোনাবাড়ী থানা বিএনপি’র আহ্বায়ক মোঃ ইদ্রিস আলী সরকারের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ বাবুল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম, সম্মেলনের উদ্ভোধক গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ শওকত হোসেন সরকার, সিনিয়র সদস্য, আহমেদ আলী রুসদী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, যুগ্ম আহ্বায়ক, সুরুজ আহমেদ,

মহানগর বিএনপির সদস্য, আ ক ম মোফাজ্জল হোসেন, আব্দুর রহিম খান ( কালা ) এইচ এম সিরাজুল ইসলাম, তানভীর সিরাজ, মোসলেম চৌধুরী মূসা, মহানগর ওলামা দলের আহ্বায়ক, মোস্তফা জামান খোকন, ও সদস্য সচিব, খোকন বিশ্বাস, মহানগর কৃষক দল, আহ্বায়ক আতাউর রহমান, যুবদল নেতা,মোঃ শওকত হোসেন বাবু, বাপ্পি দে, ও মহানগর ছাত্রদল সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

পরে কাউন্সিল এর মাধ্যমে ইদ্রিস আলী সরকারকে সভাপতিত্বে এবং মোঃ বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT