1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

পলাশে অবৈধ ট্রলি বন্ধে অভিযান, ২ জনের জরিমানা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩৫৪ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার সড়কগুলোতে অবৈধ ট্রলির চাপায় মৃত্যু যেন থামছেইনা। গত পাঁচদিনের ব্যবধানে শুধু উপজেলার চরসিন্দুর সড়কেই সাকিব শেখ নামে এক এসএসসি পরীক্ষার্থী ও মাসুম সিকদার নামে এক শ্রমিক অবৈধ ট্রলির চাপায় নিহত হয়েছে।

দীর্ঘদিন ধরে এসব অবৈধ ট্রলি চলাচল করলেও তা বন্ধে স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু গত পাঁচদিনের ব্যবধানে অবৈধ ট্রলির চাপায় দুই জনের মৃত্যু হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।

আজ শনিবার দুপুরে এসব অবৈধ ট্রলি বন্ধে পলাশ- চরসিন্দুর সড়কের তালতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা। এসময় সড়কে অবৈধ ট্রলি, রুট পারমিট ও লাইসেন্স বিহীন চলাচল করায় দুই ট্রলির মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও তাদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেন। অভিযানে পলাশ থানা পুলিশের একটি টিমও অংশ নেন।

অবৈধ ট্রলি চলাচল বন্ধে অভিযান শুরু করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে অনেকেই। তারা জানান, আমরা আশা করছি এ ধারা অব্যাহত থাকবে। কোন অদৃশ্য শক্তির বেড়াজালে যেন এ ধরনের অভিযান বন্ধ হয়ে না যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানন, অবৈধ ট্রলিসহ রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স ব্যাতিত কোন গাড়ী চলাচল করতে পারবে না। যতদিন পর্যন্ত অবৈধ ট্রলি মালিকদের আইনের আওতায় আনা না হবে ততদিন পর্যন্ত পলাশ উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT