1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

নরসিংদীতে প্রতিদিন ২০০ অসহায় পাবেন ইফতার

নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিতঃ সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩৬০ বার

নরসিংদী প্রতিনিধি : পবিত্র রমজান উপলক্ষে নরসিংদীতে ছিন্নমূল, অসহায় পথচারীদের মধ্যে প্রতিদিন দুশজন করে পাবেন ইফতার সামগ্রী। এরই অংশ হিসেবে রোববার বিকেলে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ
মারুফ খানের পক্ষ থেকে শহরের জেলখানা মোড় এলাকায় দুশজন অসহায় পথচারীদের মাঝে
ইফতার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার।

ইফতার বিতরণকালে রিকসা চালক, ভিক্ষুক, গাড়ির হেলপার ও চালকসহ ফুটপাতের অসহায় মানুষ জনের ভীড় লক্ষ করা যায়। শুধু তাই নয়, অসহায় নারী, হিজড়া ও পথশিশুরাও লাইনে দাঁড়িয়ে ইফতার গ্রহন করে। ইফতার সামগ্রীর মধ্যে ছোলা, পানি, মিষ্টি, মুড়ি, বেগুনি ও খাজুর দিয়ে প্যাকেটজাত।

এক প্যাকেটে একসাথে ইফতারির সকল উপকরণ পেয়ে খুশি আফিয়া নামে এক নারী। তিনি অনেকটা হাফ ছেড়ে বলেন, রোজা আসার পর একসাথে এতোগুলো জিনিস দিয়ে ইফতার করতে পারিনি। আজ মন ভরে খাইমু।

তার সাথে রমজান মিয়া নামে এক শিশু জানায়, আমি সারাদিন রোজা রেখেছি। আমার মা আমাকে
এত্তোগুলা ইফতার কোনদিন দিতে পারেনি। আজ ডিসি স্যারের দেয়া ইফতার দিয়া ভাই বইনদের নিয়ে একসাথে ইফতার করমু।

ইফতার বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার বলেন, এই রমজান মাসে অনেক অসহায় ও পথচারীরা ভালোমানের উপকরণ দিয়ে ইফতার করতে পারেনা। তাই নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নিজস্ব চিন্তা আর ভাবনায় প্রতিদিন দুশজন লোককে ইফতার সামগ্রী দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে আজকের এই ইফতার সামগ্রী বিতরনের কার্যক্রম শুরু করা হলো। আশা করছি ঈদের আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে। আর বিশেস করে ইফতার প্রতিদিন জেলা প্রশাসনের নিজস্ব গাড়ি করে শহরের বিভিন্ন মোড়ে, হাটবাজারে গিয়ে সুশৃঙ্খলভাবে বিতরণ করা হবে।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকি, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুম ও সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছার। জেলা প্রশাসনের পক্ষ প্রতিদিন দুশজন অহসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করবে বলে জানালেন কর্তপক্ষ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT