1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয়

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী পৌরসভার ২ নং ওয়ার্ডে অবস্থিত ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক ভোট কেন্দ্র নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। এ কেন্দ্রে ধানের শীষ প্রতীক নিরঙ্কুশ বিজয় অর্জন করে।

নরসিংদী সদরের বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন। খায়রুল কবির খোকন ভোট চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোট গ্রহন নিয়ে সন্তোষ্টি প্রকাশ করেন।

ভোটগ্রহন শেষে প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সিনিয়র জয়েন সেক্রেটারি এবং জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন মানুষ ১৭ বছর ভোটাধিকার থেকে বন্ছিত ছিলো।

সকাল থেকেই মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন।জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ভাই এর নির্দেশনায় আমরা সকাল থেকে নির্বাচন আচরণ বিধি মেনে ভোটারদের উপস্থিতি বৃদ্ধির জন্য কাজ করেছি।

আলহামদুলিল্লাহ সকলের ভালবাসায় আমরা এ কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করেছি।খায়রুল কবির খোকন ভাই এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT