1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত

দেশে যার যার ধর্ম সবাই শান্তিতে পালন করবে : মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার
Oplus_132096
12

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা বাংলাদেশে সব ধর্মের মানুষেরা সুখে শান্তিতে বসবাস করবো। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যার যার ধর্ম তারা সবাই শান্তিতে পালন করবে। মুসলমান হিসেবে বাংলাদেশে আমরা শত শত বছরের ইতিহাস সৃষ্টি করছি আর এখানে দেখিয়েছি, সব জাতি ধর্ম নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করি।

তিনি রবিবার (২৬ জানুয়ারী) রাত ১১টায় নরসিংদীর ঘোড়াশালের কো-অপারেটিভ জুটমিলস জামে মসজিদ প্রাঙ্গণে ৭দিনব্যাপী ৫২তম পলাশ ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মঈন খান আরও বলেন, আমি সবসময় একটি কথা বলি, পলাশ একটি ফুলের নাম। পলাশকে আমরা ফুলের মতো সুন্দর করে গড়ে তুলবো। এখানে কোন হিংসা বিদ্বেষ থাকবে না। সবাই একে অপরের সাথে মিলে মিশে থাকতে হবে। ইসলামের মুল শিক্ষা শান্তি। তাই পলাশের সবাইকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ইসলামের মুল শিক্ষা গ্রহণ করতে হবে। সত্যিকারের মানুষ হতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ভোলাব ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন টিটু, ডাংগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: শামসুজ্জামান খান, ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT