1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী

রায়পুরায় নানান আয়োজনে পালিত হলো তারুণ্যের আলো উৎসব

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৫৫ বার
Oplus_131072
16

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীর রায়পুরায় পালন করা হয়েছে ‘তারুণ্যের আলো’ উৎসব। বুধবার (১৫ জানুয়ারি) সকালে মসক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের মাধ্যমে ‘তারুণ্যের আলো’ উৎসবটির উদ্বোধন হয়।

এ উপলক্ষে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানার নেতৃত্বে উপজেলা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার ডা. নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, স্কুল-কলেজের ছাত্র ছাত্রী ও রোভার স্কাউটের সদস্যরা।

শিক্ষার্থীদের মধ্যে সবুজ বনায়নের প্রতি আগ্রহ জন্মাতে গাছের চারা বিতরণ এবং রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা নির্মান রোধে উপজেলা চত্বর ও রায়পুরা রেলগেইট এলাকায় সাম্প্রতিক সময়ে অভিযানে রেলওয়ের দখলমুক্ত করা জায়গায় বৃক্ষরোপণ করা হয়। পরে দুপুরে উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে আয়োজিত এক পিঠা উৎসবে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্যরা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT