1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

বেলাবতে খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সভা

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৫২৭ বার
Oplus_131072
70

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারের দাবিতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা বাসস্ট্যান্ডের বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন চর উজিলাব ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

চর উজিলাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড.অলিউর রহমান কাওসার, সাবেক সাধারণ সম্পাদক মো নাসির উদ্দীন ভূইয়া, বারৈচা বাজার সমবায় (বণিক) সমিতির সভাপতি মোঃ মশিউজ্জামান (মশি),

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূইয়া, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম আঙ্গুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: আব্দুল কাদির জিলানী (রাকিব), মোঃ আকাশ মিয়া, হাজি জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের নেতা মোঃ সোহেল মিয়া, সোপান আহমেদ, মো : ইমরায়ুল রাফাদ নেছা’সহ প্রমুখ।বক্তাগন অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT