1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঘোড়াশালে ট্রাক নষ্ট হয়ে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৫৫ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মালবাহী ট্রাক নষ্ট হয়ে আপ লাইনে ঢাকা অভিমুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার টান ঘোড়াশাল রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন ও ট্রেন যাত্রীরা জানান, আজ বিকেল আড়াইটায় টান ঘোড়াশালের নাজমুল সিএনজির সামনের রেলক্রসিংয়ে একটি মালবাহী ট্রাক পার হওয়ার সময় নষ্ট হয়ে যায়। এতে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। জিনারদী ও নরসিংদী রেলস্টেশনে তিতাস কমিউটারসহ কয়েকটি ট্রেন আটকে যায়। এতে শত শত ট্রেন যাত্রীদের চরম দুর্ভোগে পরতে হয়। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা বিকেল চারটা পনের মিনিটে রেলক্রসিং থেকে নষ্ট ট্রাক সরিয়ে নিলে আপ লাইনে দুই ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়।

জিনারদী রেলস্টেশন মাস্টার বরকত হোসেন জানান, ঘোড়াশাল রেলক্রসিংয়ে মালবাহী একটি ট্রাক নষ্ট হয়ে যাওয়ায় দুই ঘন্টা আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। ট্রাকটি সরিয়ে নিলে বিকেল সাড়ে ৪টার দিকে এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT