1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

পলাশে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পেটালেন প্রিন্সিপাল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯৫ বার
Oplus_131072
47

নিজস্ব প্রতিবেদক : ছুটির দরখাস্ত জমা দেওয়াকে কেন্দ্র করে নরসিংদীর পলাশে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স) এর ছাত্র মোহাম্মদ মাহমুদুল হাসানকে বেত দিয়ে বেধড়ক পেটালেন মাদরাসার প্রিন্সিপাল মুফতি যুবায়ের আহমদ ভৈরবী।

আজ রবিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত লালচে আঘাতে ফুলা চারটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করে ভুক্তভোগী ছাত্র নিজেই। পরে ছাত্র নির্যাতনের এসব ছবিকে দেখে নেটিজেনরা ক্ষুব্ধ হয়ে প্রিন্সিপালের কড়া সমালোচনা করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন অনেকেই।

ভুক্তভোগী মাদরাসা ছাত্র মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, শারীরিক কিছু সমস্যা থাকায় গত সপ্তাহের শনিবার ও রবিবার আমি ক্লাসে অনুপস্থিত থাকি। এ বিষয়ে রবিবার ক্লাস ছুটির পর প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে পরের দিন থেকে নিয়মিত ক্লাস করার কথা বলেছিলাম। সোমবার ক্লাস করার সময় স্যার আমাকে দরখাস্ত লিখে জমা দিতে বলেন।

পরে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রিন্সিপাল স্যার ক্লাসে আসার পর আবারও আমার কাছে ছুটির দরখাস্ত চাইলেন। কিন্তু আমি দরখাস্ত জমা দিতে না পারায় স্যার রাগান্বিত হয়ে ক্লাস রুমের দরজা বন্ধ করে আমাকে বেত দিয়ে বেধড়ক মারধর করে। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত লালচে আঘাতে ফুলে যায়। পরে আমি পাশ্ববর্তী ফার্মেন্সি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এখনো আমি পুরোপুরি সুস্থ্য হয়ে উঠতে পারিনি।

অভিযুক্ত মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি যুবায়ের আহমদ ভৈরবীর মুঠোফোনে একাধিকবার কল করার পরও তিনি রিসিভ করেননি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT