1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

পলাশে তিতাস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৫৫২ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার জিনারদী রেলস্টেশন এ ঘটনা ঘটে।

ট্রেন যাত্রীরা জানান, আজ বেলা ১১টার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে বি-বাড়িয়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পলাশ উপজেলার জিনারদী রেলস্টেশনে পৌঁছার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হশো যায়। এতে চট্টগ্রাম ও সিলেট অভিমুখী আন্ত:নগর কয়েকটি ট্রেন টঙ্গী ও আড়িখোলা রেলস্টেশনে আটকা পড়ে। এ ঘটনায় চরম দুর্ভোগে পড়েছে ট্রেন গুলোর হাজারো যাত্রী।

ট্রেন যাত্রী তারেক হোসেন জানান, তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন প্রায় সময়ই বিভিন্ন রেলস্টেশন ও আউটারে বিকল হয়ে যায়। দিনের দিনের পর দিন এভাবে ট্রেনটি চলাচল করলেও রেলওয়ে কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। পুরাতন ইঞ্জিন দিয়ে ট্রেন সার্ভিস দেওয়ায় যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

জিনারদী রেলস্টেশন মাস্টার বরকত হোসেন জানান, তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে ইঞ্জিন আসা মাত্র ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT