1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩২০ বার
55

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে বাড়ি-বাড়ি টাকা বিলি করার সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (৬ জানুয়ারি) সাড়ে ৮টার দিকে উপজেলার বেলাব ইউনিয়নের মাটিয়ালপাড়া এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তির নাম মোঃ খলিল মিয়া। তার পিতার নাম মোঃ জয়নাল মিয়া। বাড়ি মাটিয়ালপাড়া এলাকায়। স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরুর পক্ষে তিনি টাকা বিলি করছিলেন বলে পুলিশের কাছে স্বীকারুক্তি দিয়েছেন। এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

টাকা বিলির খবর পেয়ে বেলাব হতে ম্যাজেস্টেট গিয়ে তাকে ৭ দিনের কারাদন্ড প্রদান করে।

স্থানীয়রা বলছেন, একই দলের নেতা হিসাবে দলীয় মনোনয়ন না পাওয়ার খেদে মোঃ সাইফুল ইসলাম খান বীরু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

ঘটনা সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মতিউর রহমান বলেন,ঈগল প্রতিকের এক কর্মীকে টাকা বিতরনের সময় মোবাইল কোর্ট ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার নাম খলিলুর রহমান। পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT