1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

ঘোড়াশালে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮১ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে জুলহাস মিয়া (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১০ নভেম্বর) দুপুর দেড়টায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেকপাড়া গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুলহাস মিয়া টেকপাড়া গ্রামের মৃত খুরশিদ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘোড়াশাল পৌর এলাকার টেকপাড়া গ্রামের জুলহাস মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনভাবে জীবন যাপন করে আসছেন। শনিবার দিবাগত রাতের কোন এক সময় বাসা থেকে বের হয়ে আসেন তিনি। পরে বাড়ির সামনের একটি ডোবা পানিতে পরে তার মৃত্যু হয়। আজ দুপুরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ঘোড়াশাল পৌর কাউন্সিলর নুরুল ইসলাম জানান, নিহত জুলহাস মিয়া মানসিক ভারসাম্যহীন ভাবে বাড়ির সামনের রাস্তায় মাঝে মাঝে বসে থাকতে দেখা যেতো। বয়স্ক ও মানসিক ভারসাম্যহীন হিসেবে তাকে কেউ কেউ আর্থিক সহযোগিতাও করতেন। আজ জানতে পারলাম তিনি মারা গেছেন।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জুলহাস মিয়ার পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT