1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

রায়পুরায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে ডিসি

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩০৩ বার
58

এম.আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় রাক্ষুসে মেঘনার ভয়াল থাবায় প্রতি বছরই ভিটে মাটি হারিয়ে নি:স্ব হয়ে ভাঙ্গনের শিকার হয়েছে উপজেলার নদী বেষ্টিত বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা। ভাঙ্গন আতঙ্কে এখনো দিন পার করছেন নদী পাড়ের কয়েক শত পরিবার। নদী পাড়ের মানুষদের নিরাপদে রাখতে ভাঙ্গন এলাকাগুলো পরিদর্শন করেছেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে রায়পুরা পান্থশালা ফেরী ঘাট থেকে স্পিডবোট যোগে কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন তিনি। পর্যবেক্ষন শেষে সাংবাদিকদের তিনি বলেন, চরসুবুদ্ধি ইউনিয়নে ভাঙ্গন হয়েছে এবং শ্রীনগর ইউনিয়নে চর জাগার কারনে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। হাইড্রোগ্রাফিক সার্ভে করার জন্য আবেদন করা হয়েছে।

রিপোর্ট প্রাপ্তির পর সিদ্ধান্ত নেওয়া যাবে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন ট্রাস্টে দুটি প্রকল্প জমা দেওয়া হয়েছে সে গুলো প্রক্রিয়াধীণ রয়েছে। ভাঙ্গন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে জলবায়ু ট্রাস্টে প্রজেক্ট প্রপোজাল জমা দিয়েছে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান সহ পানি উন্নয়ন বোর্ডের সদস্য ও সাংবাদিকবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT