1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নরসিংদী সদর হাসপাতালে ২০টি সিলিং ফ্যান উপহার দিলেন জেলা আ.লীগের সভাপতি

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৫১ বার
51

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী সদর হাসপাতালে রোগীদের সেবায় ২০টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন।

নিজস্ব অর্থায়নে মঙ্গলবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে আরএমও মাহমুদ কবির বাশার কমলের নিকট এসব সিলিং ফ্যান হস্তান্তর করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোস্তফা কামাল, নরসিংদী জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খোকা, নার্সিং সুপারভাইজার মুকারিমা খাতুন, ইমারজেন্সি নার্সিং কর্মকর্তা মোহাম্মদ আসাদ মিয়া প্রমুখ।

পরে হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন জি এম তালেব হোসেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT