1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

রায়পুরায় রাতের আঁধারে নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩৮১ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় আব্দুল করিম (৪৫) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার (১১ জুন) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আতসআলী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম ওই ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

১নং ওয়ার্ডের মেম্বার সিদ্দিক জানান, করিম ও আসাদ নামে ২জন নৈশপ্রহরী বাজার পাহারা দিতো। গতকাল রাতেও তারা বাজারের ২ মাথায় দুজনে পাহারায় বসেছিলো। পরে আসাদ করিমের সাথে কোন যোগাযোগ করতে না পারায় করিমের পাহারা দেওয়ার স্থানে যায়। পরে সেখানে তাকে রক্তাক্ত যখম অবস্থায় মাটিতে পরে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।

নিলক্ষ্যা ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই সালাম জানান, রাত ১টা থেকে ৩টার মধ্যে কোন এক সময় কে বা কাহারা বাজারের নৈশপ্রহরী আব্দুল করিমকে হত্যা করে মাটিতে ফেলে যায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। এ ঘটনায় তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT