1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন

বিসিবির সম্মাননা ফিরিয়ে দিলেন ইতিহাস গড়া সাকিব

স্পোর্টস ডেস্ক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৭০৯ বার
20

স্পোর্টস ডেস্ক : এবার বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট বিশ্বের তিনি একমাত্র অলরাউন্ডার যিনি ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেট এবং ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের শেষ ওয়ানডে ম্যাচে ৪ উইকেট নিয়ে তিনি এই বিরল মাইলফলক স্পর্শ করেন। সাকিব আল হাসানের এই অর্জনে তাকে সম্মান জানাতে আগে থেকেই ক্রেস্ট বানিয়ে প্রস্তুত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। কিন্তু ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তা গ্রহণ করতে অস্বীকার করেন সাকিব আল হাসান।

তিনি নামও ঘোষণা করতে নিষেধ করেন। সেই সময় তাকে বেশ রাগান্বিতও দেখা যায়। গনমাধ্যমের সূত্রে জানা যায়, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি এ সম্মাননা নেবেন না।

তবে দেশের একটি সংবাদমাধ্যম জানিয়েছে বিসিবি এই সম্মাননা ক্রেস্টটি হয়তো তাকে পরে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, যা তিনি তাৎক্ষণিকভাবে নেননি তা তিনি পরে নেবেন কি-না। তবে কি কারণে শাকিব এই পুরস্কার নেননি সেটি এখনো অজানা

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT